নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ আগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনে প্রার্থী বদল করেছে ১১ দলীয় জোট। জোটগত সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের পরিবর্তে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনটিতে শুরুতে বাংলাদেশ খেলাফত মজলিসের নাম প্রস্তাব করা হলেও শেষ মুহূর্তে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া জোটের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী মাঠে লড়বেন।

একটি মন্তব্য পোস্ট করুন